পুবের কলম প্রতিবেদকঃ কলকাতার ফুটপাতে যাতে আশ্রয়হীনদের ঠান্ডায় কষ্ট পেতে না হয় তার জন্য শহরে বেশ কয়েকটি নাইট শেল্টার রয়েছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই সমস্ত নাইট শেল্টারে আশ্রয় পেয়েছেন অনেক আশ্রয়হীন মানুষ। তবুও, রাতের শহরে ফুটপাথ দখল করে পরিবার নিয়ে বাস করছে কিছু মানুষ। কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মতে এরা আসলে 'স্ক্র্যাপ ডিলার্স' এবং 'স্ক্র্যাপ সাপ্লায়ার্স'। রাতের শহরে ফুটপাথ দখল করে এরা রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
শনিবার পুরসভায় এক সাংবাদিক সম্মেলনে মেয়র জানান, পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি নিজে শহরের বেশ কিছু জায়গায় যান এবং স্বচক্ষে দেখেন এই বিষয়টি। ফিরহাদ বলেন, কলকাতার রাস্তায় অদ্ভুতভাবে রাত্রিবেলা কিছু মানুষ পরিবার নিয়ে থাকছে। আমি একটু গাড়ি নিয়ে যাতায়াত করে দেখলাম এরা 'র্যা গ পিকার্স'(ন্যাকড়া সংগ্রহকারী) নয়, এরা হচ্ছে 'স্ক্র্যাপ সাপ্লায়ার'(কাঠ-কুটো, কাগজ সরবরাহকারী। বিভিন্ন জায়গা থেকে কাঠ-কুটো, কাগজ সংগ্রহ করে ফুটপাথ দখল করে এবং সেগুলো পাহারা দেওয়ার জন্য থাকে আর রাত্রিবেলা এই সমস্ত জিনিষ লোডিং-আনলোডিং হয়। যাতে মানুষের সহানুভূতি পাওয়া যায় সেজন্য তারা বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে থাকে কিন্তু তারা আদতে স্ক্র্যাপ ডিলার্স। তিনি আরও বলেন, আমি পুলিশ কমিশনারকে একটা চিঠি দিয়ে জানাব যারা বাচ্চা নিয়ে আছে, তাদের কাছাকাছি একটা নাইট শেল্টার দেখে যেন পাঠিয়ে দেওয়া হয়। ফুটপাথ দখল করে এভাবে কাঠ-কুটো, কাগজ সংগ্রহ করে ব্যবসা করা অন্যায়। মানুষের যাতায়াত ব্যহত হয়। এদের জন্য যদি একজন মানুষের দূর্ঘটনায় পা চলে যায়, সেটা অন্যায়। এর বিরুদ্ধে যৌথভাবে পুলিশ এবং পুরসভা পদক্ষেপ নেবে। মেয়র আরও বলেন, আলিপুর রোড, সাউদার্ন অ্যাভিনিউ মোড়ে, গুরুদ্বোয়ার পার্ক, মহম্মদ আলি পার্কে এধরণের ঘটনা আমার চোখে পড়েছে। কিছু জায়গায় যেমন মডার্ন হাই-এর উল্টোদিকে রাস্তার উপর একেবারে ঘর বেঁধে মানুষ থাকছে। আমাদের দেখতে হবে এরা কারা? আমার শোনা কথা যে এখানে বেআইনি কাজও হয়। আমরা সহানুভূতির সঙ্গে পুলিশ কমিশনারকে যে সমস্ত জায়গায় নাইট শেল্টারে বেড খালি আছে তার তালিকা দিয়ে দিচ্ছি।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৪, ১৩:০৯
আরও খবর
ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভের ১৫ দিন, জট কাটাতে রবিবার ফের বৈঠকে বসছে সরকার
আর জি করের ঘটনার দুই বছর, আজ রাজ্যজুড়ে ‘অভয়া দিবস’; নতুন করে তদন্তের উদ্যোগ
পঞ্চায়েতে দুর্নীতির খোঁজে বড় পদক্ষেপ, ৩৫০ গ্রাম পঞ্চায়েতে হবে বিশেষ অডিট, বার্তা দিলীপ ঘোষের
খিচুড়ির সঙ্গে ডিম ও মিষ্টি গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি ছাত্রছাত্রীরা
ইতালির রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টা আটকে বিমান, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ বহু যাত্রী
ইতালির রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টা আটকে বিমান, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ বহু যাত্রী
‘হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই’
‘হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই’
রক্ষাকবচ নিয়ে ভবানী ভবনে সুমিত রায়, ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে ছুটলেন অভিষেকের বাড়িতে
রক্ষাকবচ নিয়ে ভবানী ভবনে সুমিত রায়, ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে ছুটলেন অভিষেকের বাড়িতে
ইউপিআই লেনদেনে বসছে না কোনও বাড়তি চার্জ, জল্পনার অবসান ঘটাল কেন্দ্র
ইউপিআই লেনদেনে বসছে না কোনও বাড়তি চার্জ, জল্পনার অবসান ঘটাল কেন্দ্র
‘চূড়ান্ত জমি নীতির আগে শিল্পমহলের মত নেব’, ১১ অগস্ট বৈঠক: তাপস রায়
‘চূড়ান্ত জমি নীতির আগে শিল্পমহলের মত নেব’, ১১ অগস্ট বৈঠক: তাপস রায়
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের