পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল।আগামীকাল বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বরই অবসর নেবেন বর্তমান সিপি সৌমেন মিত্র।
আরও পড়ুন:
১৯৯৪ ব্যাচের আইপিএস ক্যাডার বিনীত এই মুহুর্তে পুলিশের গোয়েন্দা দফতরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বা এডিজি পদে রয়েছেন তিনি ।
আরও পড়ুন:
কলকাতার নয়া কমিশনার হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন জ্ঞানবন্ত সিংও। বিনীতের থেকে একবছরের সিনিয়র জ্ঞানবন্ত।
আরও পড়ুন:
উল্লেখ্য, সম্প্রতি সাপুরজির আবাসনে এনকাউন্টারের ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছিল এসটিএফ। দেই সাফল্যই কলকাতার পুলিশ কমিশনার পদে বিনীত কে এক কদম এগিয়ে দিল বলে মনে করছেন শহরের সিনিয়র আইপিএসদের একাংশ।
আরও পড়ুন:
আগামীকাল বেলা ১২টায় বর্তমান পুলিশ কমিশনারের থেকে দায়িত্ব বুঝে নেবেন বিনীত। কুশের নির্বাচনের আগে অনুজ শর্মার জায়গায় কলকাতা পুলিশ কমিশনার করা হয়েছিল সৌমেন মিত্রকে । কলকাতায় সুষ্ঠু ভাবে ভোটের কাজ করার জন্য সৌমেন মিত্রের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বিনীত গোয়েলের হাতে কলকাতার সুরক্ষার দায়িত্ব।