পুবের কলম প্রতিবেদক: ইংল্যান্ডে এক ফোটোগ্রাফারের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হইচই ফেলে দিয়েছেন বিরাট কোহলি। লেস্টারশায়ারের বিরুদ্ধে ম্যাচ খেলার ফাঁকে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন নিজের কয়েকটি শটের ছবি পোস্ট করেছেন। পরে জানা যায় সেটি বিসিসিআই বা বিরাট কোহলির নিজের কারও ক্যামেরায় তোলা নয়। ছবিটি যিনি তুলেছেন তিনি ইংল্যান্ডের একজন চিত্রগ্রাহক। তাঁর নাম জন ম্যালেট।
তাঁকে চিনতেন না বিরাট। কিন্তু সেই ছবিগুলি দেখে সেগুলি পোস্ট করার আগে বিরাট সেই ফোটোগ্রাফারের কোনও অনুমতি নেননি। ধরে নেওয়া হয়েছিল সেই ফোটোগ্রাফার হয়ত বা আপত্তি জানাবেন। কিন্তু তেমনটা কিছুই হয়নি। বরং সেই ফোটোগ্রাফার খুব আনন্দ পেয়েছেন এটা ভেবে তাঁর তোলা ছবি বিরাট নিজের সোশ্যাল নেটওয়ার্ক সাইডে পোস্ট করেছেন। আসলে ম্যালেট বিরাট কোহলির দারুণ ভক্ত। তাই মাঠে যখন বিরাট ব্যাট করছেন তখন তাঁর ছবি লেন্সব¨ী করে সোশ্যাল নেটওয়ার্ক সাইডে পোস্ট করেছিলেন ম্যালেট। সেখান থেকেই বিরাট ছবিগুলি পান। আর তারপরই তিনি নিজের সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তা পোস্ট করে দেন। ম্যালেট অবশ্য ছবিগুলি তুলেছিলেন ভারতীয় দলের অনুমতি নিয়েই।ছবি বিতর্কে বিরাট
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
২৮ জুন ২০২২, ১৪:৩৯
আরও খবর
৭৮৩ দিন পর সেঞ্চুরি হাঁকিয়ে কোহলির রেকর্ডে হানা বাবরের
২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির
টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার
শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর