দেবশ্রী মজুমদার, নলহাটি: চার ঘন্টায় বদল হলো ট্রান্সফর্মার, জরুরি পরিষেবা পেয়ে খুশির হাওয়া এলাকায়। নির্বাচনের প্রচারে বিদায়ী সাংসদকে কাছে পেয়ে আবদার করেছিলেন গ্রামবাসীর। মাত্র চার ঘন্টায় সমাধান করে প্রশংসা পেলেন বিদায়ী সাংসদ। পাশাপাশি, তাদের অভিযোগও ছিল সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে নলহাটি থানার কয়থা এক ব্লকের কতিপুর গ্রামে। এলাকা বাসীর দাবি, তারা বেশ কয়েক বার সংশ্লিষ্ট দফতরে দেখা করেও মেলেনি সুরাহা।আরও পড়ুন:
বৃহস্পতিবার প্রচারে আসেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ শতাব্দী রায়। তারা তাকে জানান যে, একদিকে প্রচন্ড গরম।
তারপর ট্রান্সফর্মা খারাপ হয়ে যায়। বিদায়ী সাংসদকে বলতেই, তিনি বিভাগীয় দফতরে ফোন করেন। তার চার ঘন্টার মধ্যে ট্রান্সফর্মা ঠিক হয়ে যায়।আরও পড়ুন:
শতাব্দী পরে গিয়েও এলাকা বাসীর সঙ্গে দেখা করেন এবং জানতে পারেন যে ট্রান্সফর্মা বদলে দেওয়া হয়ে গেছে। এত চটজলদি বিদ্যুতের মতো জরুরি পরিষেবা যা কোনো অবস্থায় বন্ধ থাকা উচিৎ নয়, সেটা কর্তব্যপরায়ন বিদায়ী সাংসদ হিসেবে সম্পন্ন করায় এলাকার মানুষ খুব খুশি। এদিন এলাকার গ্রাম প্রতি ছয় থেকে সাতটি সভা করেন এবং নলহাটির কলিঠায় একটি রোডশো করেন শতাব্দী।