০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিয়োগ দুর্নীতিতে এবার পূর্ব মেদিনীপুরের নাম, সিবিআই চেয়ে মামলা 

পারিজাত মোল্লা:  শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত চেয়ে এক মামলা দাখিল হয়েছে। পূর্ব মেদিনীপুর  জেলার এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চাকরির নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে।

এই বিষয়ে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাদের আইনজীবী হলেন কৌস্তভ বাগচী।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

আদালত তাদের মামলা করার অনুমতি দিয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে মূল অভিযোগ, গ্রুপ ডি, গ্রুপ সি বা নবম-দশমে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ২০১৮ সাল থেকে একাধিকজনের কাছ থেকে মোটা টাকা তুলেছেন তিনি। এত বছরে সেই টাকার পরিমাণ প্রায় ৫ কোটি। অথচ কারোর চাকরি হয়নি। এই অবস্থায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কয়েক জন চাকরিপ্রার্থী।

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে একাধিক থানায় অফিসার রদবদল

তবে তাদের এও অভিযোগ, ‘ আগেই তারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষকের বিরুদ্ধে কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি তখন। তাই এখন কার্যত বাধ্য হয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন’।

আরও পড়ুন: আত্মমর্যাদা রক্ষার দায় সুপ্রিম কোর্টের: সিব্বাল

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এর কাছে শুক্রবার  মামলার আর্জি জানিয়েছিলেন আবেদনকারীরা। সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার এক শিক্ষকের  বিরুদ্ধে।

শুধুমাত্র গ্রুপ ডি, গ্রুপ সি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক , নবম- দশম নয়,  যে কোনও সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে বলে মামলায় অভিযোগ।

পুলিশের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা হয়নি বলে অভিযোগ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিয়োগ দুর্নীতিতে এবার পূর্ব মেদিনীপুরের নাম, সিবিআই চেয়ে মামলা 

আপডেট : ২৫ মার্চ ২০২৩, শনিবার