০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দমকলে নিয়োগ দুর্নীতি: পিএসসিকে জরিমানা করল হাইকোর্ট

পুবের কলম প্রতিবেদকঃ স্কুলের নিয়োগে দুর্নীতি হয়েছে, এমন অভিযোগে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে চলছে বেশ কতকগুলি মামলা। এবার দমকল দফতরে ফায়ার অপারেটর পদে নিয়োগেও বেনিয়মের অভিযোগ। এমনই একটি মামলায় পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসিকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। সোমবার আদালতে হলফনামা জমা করার কথা ছিল। তা অবশ্য করতে পারেনি পিএসসি। এ দিন ফের অতিরিক্ত সময় চেয়েছিল পিএসসি। সেই প্রেক্ষিতেই ১০ হাজার টাকা জরিমানার শর্তে অতিরিক্ত সময় দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে দমকল বিভাগে দেড় হাজার পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও ৪ সপ্তাহ বাড়িয়েছে আদালত।

জানা গিয়েছে, দমকল নিয়ে মামলার পরবর্তী শুনানি হবে তিন সপ্তাহ পর। গত ১১ জুলাই এই মামলার শুনানি ছিল কলকাতা হাকোর্টে। সেই দিনই নিয়োগ সংক্রান্ত বিষয়ে পিএসসি হলফনামা জমা করার জন্য একসপ্তাহ সময় চেয়েছিল। সেই মতো সোমবার পাবলিক সার্ভিস কমিশনের সেই হলফনামা জমা করার কথা ছিল। কিন্তু এ দিন ফের আরও ২ সপ্তাহ সময় দাবি করে পিএসসি। এরপরই ১০ হাজার টাকা জরিমানার শর্ত আবেদন মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

আদালত সূত্রে খবর, এ দিন পিএসসিকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। তার জন্য ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এই অর্থ রাজ্যের আইনি সহায়তা কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। প্রায় ১৫০০ শূন্যপদে নিয়োগ সংক্রান্ত স্থগিতাদেশের মেয়াদ আরও ৪ সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দমকলে নিয়োগ দুর্নীতি: পিএসসিকে জরিমানা করল হাইকোর্ট

আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার