আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ঝাড়খণ্ডের লাতেহারে একটি ট্রলির সঙ্গে ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে তিনজন রেলকর্মী। গুরুতর আহত আরও পাঁচ। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
আরও পড়ুন:
ঝাড়খণ্ডের ম্যাকলুস্কিগঞ্জ ও নিন্দ্রা রেলস্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে লাইনে মেরামতির কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে যায়।আরও পড়ুন:
জানা গিয়েছে, ওয়াগন ও ট্রলির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারিয়েছেন। বাকি একজনের অবস্থা তখনই গুরুতর ছিল। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁরও মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, জুনিয়ার ইঞ্জিনিয়ার প্রিন্স কুমার, ট্রলি ম্যান নিরঞ্জন কুমার ও রাজমুনি সিং।একজন আহতদের বয়ান অনুযায়ী ট্রলিটি টোরি স্টেশনের দিক থেকে ফিরছিল, ওয়াগন টি যাচ্ছিল ম্যাকলাস্কিগঞ্জের দিকে। সেই সময় মুখোমুখি প্রবল সংঘর্ষ হয়। তীব্র আওয়াজে ছুটে এসে স্থানীয়রা দেখেন এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। (ছবি প্রতীকী)
আরও পড়ুন: