পুবের কলম, ওয়েবডেস্ক: ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।  বিপ্লব দেবের এই ইস্তফা নিয়ে রাজ্য-রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

বিপ্লব দেব রাজ্যপালের কাছে লেখা ইস্তফাপত্রে লিখেছেন, 'আমি আমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। তা যেন আজ থেকেই কার্যকর হয়।

'

মেয়াদ শেষের ১০ মাস আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব।

বিধানসভার ভোটের আগেই ইস্তফা দিলেন বিপ্লব দেব।  বিপ্লব দেব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, দল চাইছে ২০২৩ নির্বাচনের আগে সংগঠনের শক্তি বাড়াতে। দীর্ঘ সময় সরকারে থাকার জন্য সংগঠনের শক্তি বাড়ানোর দরকার।

সংগঠন থাকলে তবেই সরকার থাকবে। তাই দল আমাকে সংগঠনে কাজে লাগাতে চাইছে।”

গতকাল দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন বিপ্লব দেব।

ত্রিপুরায় বিজেপি সরকার পর, বিপ্লব দেবই  ছিলেন বিজেপি শাসিত রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। ২০১৮ সালের ৯ মার্চ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ছিলেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে স্থানীয় বিজেপি দলকে নেতৃত্ব দেন। একটানা ২৫ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে দায়িত্ব নেন তিনি।

(বিস্তারিত আসছে)