০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাতে নেই তুরস্ক­ এরদোগান

পুবের কলম প্রতিবেদক : তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া, এতে যোগ দেবে না তুরস্ক। ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় তুরস্কের সাংবাদিকদের এ কথা বলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে, আমরা রাষ্ট্রসংঘের কিছু নির্দেশিকা অধ্যয়ন করছি। কিন্তু আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ককে একপাশে রেখে দিতে পারি না। আপনারা জানেন, আমি আগেও এ বিষয় পরিষ্কার করেছি। শুধু গ্যাসের কথাই যদি বলি, পুরো দেশে যে গ্যাস ব্যবহার করা হয় তার অর্ধেকই আসে রাশিয়া থেকে।

আরও পড়ুন: মার্কিন হামলার হুমকি, ইরান সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের

তিনি আরও বলেন, আমরা আমাদের পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছি রাশিয়ার সহযোগিতায়। আমরা বিষয়টি উপেক্ষা করতে পারি না। আমি যখন বিষয়টি ইমানুয়েল মাক্রোঁকে বললাম, তখন তিনি বললেন আমার সিদ্ধান্ত ঠিক আছে। আমি আমার জনগণকে ঠান্ডায় জমে যেতে দিতে পারি না। এরদোগান জোর দিয়ে বলেন, আমাদের জনগণের রক্ষার দায়িত্ব কর্তৃপক্ষের। আমাদের দেশে ৮ কোটির বেশি মানুষের বসবাস। আমাদের সব ধরনের বিধিনিষেধ রয়েছে। এর পরও আমরা ইউক্রেনে ৫৬ মানবিক সহায়তা পাঠিয়েছি। সেখানে ছিল খাবার, পোশাক ও ওষুধ, মানবিক সহায়তা আরও বাড়ানো হবে।

আরও পড়ুন: গাজার দুর্ভোগের জবাব দেওয়া হবে, নেতানিয়াহু পার পাবে না: এরদোয়ান

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

তিনি জানান, তুরস্ক রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া এতে যোগ দিয়ে নিজের অর্থনীতির ক্ষতি করতে চায় না। এর বদলে দেশটি রাশিয়ার সঙ্গে আলোচনাকেই গুরুত্ব দিচ্ছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন-সহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

is not

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারো ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাতে নেই তুরস্ক­ এরদোগান

আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার