পুবের কলম প্রতিবেদক: বিনীত জিন্দাল নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী উদয়নিধির সনাতন ধর্ম মন্তব্য নিয়ে অভিযোগ দায়ের করলেন দিল্লি পুলিশের কাছে। অভিযোগে এই আইনজীবী বলেন, আমি একজন সনাতন ধর্মের সমর্থক ও অনুসারী। উদয়নিধির সনাতন ধর্ম নিয়ে মন্তব্য আমার মতো এক ধর্মীয় হিন্দুর ভাবনাকে আঘাত করেছে। উদয়নিধির মন্তব্য অবমাননাকর এবং প্ররোচনামূলক।
তামিলনাড়ুর ডিএমকে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি এক সভায় সম্প্রতি বলেছেন সনাতন ধর্ম মানুষকে বিভাজন করে বর্ণ ও গোত্রের ভিত্তিতে। সমতা ও সামাজিক ন্যায়ের বিরোধী এই ধর্মীয় মতাদর্শ। তাই সনাতন ধর্মের উচ্ছেদ দরকার। আর তার বদলে মানবতা ও মানবিক সাম্যের প্রতিষ্ঠা চাই। সনাতন ধর্মের কবলে পড়ে নির্যাতিত ও পীড়িত মানুষদের পক্ষে আমি রয়েছি।আরও পড়ুন:
উদয়নিধি সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার সঙ্গে তুলনা করে সমূলে উৎখাতের কথা বলেছেন। আর তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকে তার সমর্থনে কথা বলছেন অনেকে বিরোধিতা করছেন। আর এরইমধ্যে মামলা শুরু হয়ে যাওয়ায় সনাতন বিতর্ক পৌঁছে গেল আদালত চত্বরেও।
আরও পড়ুন: