পুবের কলম ওয়েবডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধের মুখে অন্তত ৩৫০০ রুশ সামরিক কর্মী নিহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার ১০টি বিমান ও ৮০টি ট্যাংক ধ্বংস হয়েছে। রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী। তাদের অবস্থান এখন পার্লামেন্ট ভবনের কয়েক কিলোমিটারের মধ্যে। বিমানবন্দর এরই মধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে গেছে।
তবু বিনা লড়াইয়ে জমি ছাড়তে রাজি নয় ইউক্রেন। রুশ বাহিনীকে পাল্টা আঘাত করছে কিয়েভ বাহিনী।আরও পড়ুন:
শুরুতে লড়াইয়ে ন্যাটোসদস্য দেশগুলোকে পাশে পাওয়ার আশা ছিল ইউক্রেনের। তবে রাশিয়ার হামলা শুরু হতেই সেই মোহ ভেঙেছে। ইউক্রেনকে জানানো হয়েছে, ন্যাটোর সদস্য না হওয়ায় তাকে সাহায্য করা সম্ভব হচ্ছে না।
তারপর থেকে একাই লড়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার দাবি, ইউক্রেনের সামরিক ঘাঁটি ও সামরিক সরঞ্জামের দখল নিয়েছে তারা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক সেনা ক্যাম্প। তবে পাল্টা আঘাত করছে ইউক্রেনও। ইউক্রেনের প্রতিরোধের মুখে রাশিয়ার ৫১৬টি সেনা যান। সাতটি হেলিকপ্টার, ১০টি বিমান, প্রায় ৮০টি ট্যাঙ্ক এবং ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। অবশ্য ইউক্রেনের এ দাবির সত্যতা কেউ যাচাই করেনি।আরও পড়ুন: