২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনামুক্তির পর আক্রান্তের শরীরে নানা জটিলতা

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা থেকে সেরে ওঠার পরেও গড়ে প্রতি দুজনের একজনের শরীর-মনে বিবিধ উপসর্গ বয়ে চলেছে । এঁরা ‘লং কোভিড’-এর শিকার।‌ কেউ করোনাজয়ের এক বছর পরেও গন্ধহীনতায় ভুগছেন, অল্পেতেই হাঁফিয়ে যাচ্ছেন, কেউ হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। কারও উপর থাবা বসিয়েছে ডায়াবেটিস। কারও আবার লিভার ও কিডনির সমস্যা। বস্তুত ৫০% করোনাজয়ীর শরীরেই বিস্তর জটিলতা, যা কোভিড থেকে সুস্থ হওয়ার এক বছর পর্যন্ত দেখা যাচ্ছে। করোনা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাঁরা, সমস্যাটা তাঁদের মধ্যে বেশি প্রকট।  

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেলে বক্স খাট থেকে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য কলকাতায়

ব্রিটেনের ৭৩,১৯৭ জন করোনাজয়ীর উপর সমীক্ষা চালিয়ে এমনই প্রবণতা দেখতে পেয়েছেন গবেষকরা। সম্প্রতি বিশ্ববন্দিত জার্নাল ‘ল্যানসেট’-এ প্রকাশিত ওই গবেষণাপত্রের দাবি, ভুক্তভোগীদের ৪৯.৭% অন্তত একটা না একটা জটিলতার শিকার হচ্ছেন। কমবয়সীরাও বাদ নয়, ১৯-২৯ বছর বয়সীদের ২৭% লং কোভিডের গ্রাসে। ৩০-৩৯ বছর বয়সীদের ক্ষেত্রে জটিলতার আগ্রাসন বেশি, প্রায় ৩৭%। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কিডনি ও ফুসফুস। এছাড়া লিভারের গণ্ডগোল, অ্যানিমিয়া, কার্ডিয়াক অ্যারিদমিয়া নিয়েও বহু করোনাজয়ী ফের হাসপাতালে ভর্তি হচ্ছেন ।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ
ট্যাগ :
সর্বধিক পাঠিত

দিল্লি-দেরাদুন মহাসড়কের পাশের ভবনগুলিতে লেখা সাইনবোর্ড “এই রাস্তাটি মুসলমানদের জন্য নয়”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনামুক্তির পর আক্রান্তের শরীরে নানা জটিলতা

আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার