পুবের কলম প্রতিবেদক: মানুষের দুঃখ, দুর্দশা থেকে নানা সমস্যা। জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচীতে সবই শুনছেন অভিষেক। এখন গ্রামের মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'মোচা' আশঙ্কা থাকলেও সতর্ক ছিল রাজ্যবাসী। সেই আশঙ্কা আপাতত কেটেছে। তবে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভন্ড বিভিন্ন জেলা।
আরও পড়ুন:
এদিকে জেলা সফর চলছে সাংসদ অভিষেকের।
সফরে থাকাকালীন ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে পড়তে হয় তাঁর কনভয়কে। কিন্তু নিজের কর্মসূচি থেকে সরে দাঁড়াননি।আরও পড়ুন:
ভাঙাগলা নিয়েও চলছে তাঁর জনসভা। শারীরিক সমস্যা আরও বাড়তে পারেû। এ কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে দিলেন স্নেহের ধমক। অভিষেককে মুখ্যমন্ত্রী বলেন, আবহাওয়া খুব খারাপ। তাই কর্মসূচী কদিন বাদে করতে নির্দেশ দেন তৃণমূলনেত্রী।
সে কথা না শুনেই কর্মসূচি জারি রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরই আসে স্নেহের ধমক। দুর্গাপুরের অধিবেশনে নিজেই সে কথা জানালেন ডায়মন্ডহারবারের সাংসদ।আরও পড়ুন:
অভিষেক প্রকাশ্যেই বিষয়টি নিয়ে বলেন, 'নেত্রী ফোন করেছিলেন। উনি বললেন, আবহাওয়া খুব খারাপ। কর্মসূচি দু'একদিন বাদে করতে। আর গলা ভেঙে গিয়েছে, শরীর খুব খারাপ হয়েছে।
কয়েকদিন বিশ্রাম নাও।'আরও পড়ুন:
কিন্তু নেত্রীকে অভিষেক বলেন, রাজনীতির ছাত্র হিসেবে যেটা শিখছি, তা আরও শিখতে চাই। তৃণমূলে নবজোয়ার এখন জনজোয়ারে পরিণত হয়েছে।
আরও পড়ুন:
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী বুথে বুথে ঘুরছেন। দুয়ারে সরকার নিয়ে যাচ্ছেন। সেকথাও রাজ্যবাসী জানেন। মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের কর্মসূচীকেও জনসভায় তুলে ধরছেন অভিষেক।
আরও পড়ুন: