পুবের কলম প্রতিবেদকঃ  আগামী রবিবার ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। জিওমেট্রিক্যাল সার্ভে বা স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর (দ্বিতীয় হুগলি সেতু) সেতু।

এদিন সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত উভয় দিকে কোনও যান চলাচল করবে না বলে জানিয়েছে সেতুর তদারকি সংস্থা এইচআরবিসি ও কলকাতা পুলিশ।

রবিবার দ্বিতীয় হুগলি সেতুগামী যানবাহন চলবে কোন পথে

পুলিশ জানিয়েছে,  যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোড, এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড।

এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিকে থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী যানবাহনগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তাতে সেন্ট জি গেট রোড এবং স্ট্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে যানবাহনগুলি।

জে এন আইল্যান্ডের দিক থেকে কে পি রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু দিকে আসবে সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জি গেট রোড এবং স্ট্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।