এনামুল হক,বসিরহাটঃ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে  ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে এবার জলসত্রের আয়োজন করল বাদুড়িয়া ব্লক তৃণমূল  কংগ্রেস। বুধবার বাদুড়িয়ার বাগজোলা বাজারে পথচলতি মানুষকে ঠান্ডা জলের বোতল ও বাতাসা তুলে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন  বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পরিবহন নিগম এর ডেপুটি চেয়ারপার্সন ও প্রাক্তন মন্ত্রী ডাক্তার মোর্তাজা হোসেন, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটন, হাজী সালাহউদ্দীন, বাদুড়িয়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভীন,বাদুড়িয়ার  পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যসহ বাদুড়িয়ার ১৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অন্যান্য তৃণমূল নেতা ও  কর্মীরা। বোরহানুল মোকাদ্দেম জানান, সারা বছর ধরে নানা  রাজনৈতিক কর্মসূচির মধ্যে থেকেও, মানুষের সঙ্গে আরো বেশি  সংযোগ বাড়াতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই জল সত্রের আয়োজন। তৃষ্ণার্ত মানুষকে জল দান পাশাপাশি  মানুষের পাশে তৃণমূল কংগ্রেস, এই বার্তা দিতে  জন সংযোগ  যাত্রায় আমাদের কর্মী-সমর্থকরা এভাবেই পথে নেমেছেন।