২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গে বর্ষা কবে, কি বলছেন আবহবিদেরা

পুবের কলম প্রতিবেদক: ধীরে ধীরে বঙ্গের দিকে এগোচ্ছে বর্ষা। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই রাজ্যে প্রবেশ করবে বর্ষা। তার আগেই মঙ্গলবার ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজল শহর। বলা হয়েছিল ২৪ মে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মিলে গেল অক্ষরে অক্ষরে।

মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশে লুকোচুরি খেলছিল রোদ। বেলা গড়াতেই আকাশের মুখ ভার করে আসে। শহরের একাধিক জায়গায় বৃষ্টি নামে। যদিও বৃষ্টির পরিমাণ ছিল হালকা। দীর্ঘস্থায়ী হয়নি বৃষ্টিপাত। যদিও ঝিরিঝিরি বৃষ্টিই গোটা দিনের আবহাওয়া বদলে দেয়।

আরও পড়ুন: বিধানসভা নির্বাচন: বাংলার প্রতিটি বিধানসভায় থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়লে কলকাতাতেও তার প্রভাব পড়বে। তাই আইপিএলের আসরে ঝড়-বৃষ্টির ভ্রূকুটি জোরালোভাবে থাকছে ধরে নেওয়া যায়। অন্যদিকে, উত্তরবঙ্গে গ্রীষ্ম এবছর বৃষ্টি ভেজা। নিয়মিতভাবে ঝড়-বৃষ্টি হয়েছে উত্তরের উপরের জেলাগুলিতে। ২৫ মে বুধবার পর্যন্ত জেলাগুলিতে হাল্কা থেক মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন: বালি ও কয়লা পাচার কাণ্ডে ইডির মেগা তল্লাশি: বাংলা ও দিল্লিতে একযোগে হানা

উল্লেখ্য, অনুকূল পরিবেশ থাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা এগিয়েছে। আরব সাগরের অনেকটা অংশে এবং মধ্য বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী চার-পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা। ২৭ মে কেরল পৌঁছবে মৌসুমী বায়ু।

আরও পড়ুন: এসআইআর-এর প্রতিবাদ: ফেব্রুয়ারি নাগাদ দিল্লি যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী

ট্যাগ :
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বঙ্গে বর্ষা কবে, কি বলছেন আবহবিদেরা

আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার