আরও পড়ুন:
আইভি আদক, হাওড়া: আকাশে বাতাসে এখন আগমনী সুর। তার মধ্যেই শনিবার চলছে কারিগরী ও শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনা।বিশ্বকর্মা পুজোর অন্যতম অনুষঙ্গ অবশ্যই ঘুড়ি। করোনা অতিমারির জেরে দুবছর বন্ধ থাকার পর এবার ঘুড়ির বাজারেও বিকিকিনি ছিল ভালোই।
তবে সকাল থেকেই একটানা বৃষ্টিতে বাধা পড়েছে ঘুড়ি ওড়ানোয়।আরও পড়ুন:

এইদিন শিল্পের দেবতার আরাধনা করা হলো বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরেও।মহাসমারোহে সেখানে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। 'প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট' নামাঙ্কিত রামকৃষ্ণ মিশন সারদাপীঠের অধীনস্থ এই প্রতিষ্ঠানে সূক্ষ্ম এবং ভারী যন্ত্রপাতির প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুন:

একদা এখানেই টাটা প্রস্তাবিত ন্যানো গাড়ির যন্ত্রাংশ তৈরির ট্রেনিং হতো। করোনার জন্য দু'তিন বছর পুজো ঠিকমতো পালন না করতে পারায় পর এবার কার্যত সাড়ম্বরেই পুজোর আয়োজন করা হয়। সকালে শুদ্ধাচারে মঠের মহারাজেরা পূজা করেন। পুজা শেষে প্রসাদ বিতরণও করা হয়।