আক্রমণকারীদের মহিমান্বিত করা মানা হবে না
লখনই, ২০ মার্চ: দেশের ঐতিহ্যের ওপর হামলাকারী হানাদারদের গৌরবান্বিত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। বৃহস্পতিবার এমনই মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন ভারতে এই সমস্ত কর্মকাণ্ড কখনই মেনে নেওয়া হবে না। সনাতনী সংস্কৃতি ধ্বংস করতে চাওয়া ব্যক্তিত্বদের গৌরবান্বিত করার বিরুদ্ধে সতর্ক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
আরও পড়ুন: RATION CARD-ধারীদের অনেকেই অযোগ্য: SUPREME COURT
আরও পড়ুন:
বাহরাইচে একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, "আক্রমণকারীদের মহিমান্বিত করা মানে দেশদ্রোহিতার শিকড়কে শক্তিশালী করা।
যারা আমাদের মহান পূর্বপুরুষদের অপমান করেছে, যারা আমাদের সভ্যতার ওপর হামলা চালিয়েছে, আমাদের নারীদের হেনস্থা করেছে, আমাদের বিশ্বাসে আঘাত করেছে। নতুন ভারতে কখনই তাদের প্রশংসা করা মেনে নেওয়া হবে না।" যোগীর (Yogi Adityanath) কথায়, "গোটা বিশ্ব যখন ভারতের ঐতিহ্যকে স্বীকৃতি দিচ্ছে, তখন প্রত্যেক নাগরিকের কর্তব্য আমাদের মহান নেতাদের প্রতি শ্রদ্ধা বজায় রাখা। যাঁরা আমাদের পরিচয় মুছে ফেলতে চেয়েছিলেন তাঁদের প্রশংসা করা নয়।" একইসঙ্গে এদিন মহাকুম্ভের সাফল্যের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, "বিশ্বের আর কোথাও এত বড় উৎসব হয়নি। অন্য কোনও দেশ এধরণের উৎসব আয়োজন করতে পারেনি। মহা কুম্ভ ভারতের শাশ্বত সনাতন সংস্কৃতির একটি প্রমাণ, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মহাকুম্ভের সঙ্গমস্থলে ৬৬ কোটিরও বেশি ভক্ত অংশ নিয়েছিলেন। এর প্রশংসাও করেছেন মোদিজি।"আরও পড়ুন:
আরও পড়ুন: রাজ্যসভায় এপিক ইস্যুতে আলোচনার দাবি তৃণমূলের, ‘ভাল প্রস্তাব’ বললেন ধনখড়
আরও পড়ুন:
উল্লেখ্য, মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি নিয়ে মহারাষ্ট্র জুড়ে বিতর্ক চলছে।
হিন্দুত্ববাদী সংগঠনগুলি সমাধি অপসারণের দাবি জানিয়েছে। এই বিষয় নিয়ে চলা বিক্ষোভকে কেন্দ্র করে দু’দিন আগেই বড় মাপের সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়েছিল নাগপুরে। বেশ কয়েকজন পুলিশ সদস্য-সহ ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আওরঙ্গজেবের সমাধি ভেঙে ফেলার বিতর্কের মধ্যে যোগীর এই মন্তব্য আগুনে ঘি ঢালার কাজ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=accdW6K7gcw