আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ সে ছিল রাজা - বাদশাদের সময়, যখন অন্দরমহলে আট- দশজন স্ত্রী থাকা কোন অস্বাভাবিক বিষয় ছিলনা। তবে এই ২০২২ সালে এসেও এমন একজনকে খুঁজে পাওয়া গিয়েছে যাঁর আট জন স্ত্রী। ব্যাঙ্ককের ওং ডোম সোরোট। আপাতত নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন ওং ডোম সোরোট।
আট স্ত্রী কে সোরোটের ছবিতে লক্ষ- লক্ষ লাইক, কমেন্টের বন্যা বইছে।ইউটিউবেই তার সাক্ষাৎকার ৩০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।আরও পড়ুন:
তবে ব্যাঙ্ককের এই বাসিন্দা জানিয়েছেন তিনি আট স্ত্রী কে নিয়ে সুখেই সংসার করছেন। তাঁর দাবি কোন দাম্পত্য কলহ নেই তাঁর জীবনে।
ওং ডোম সোরোট নিজে একজন ট্যাটু শিল্পী, আট স্ত্রীর সকলেই কিছু না কিছু রোজগার করেন তাই সংসারে তেমন টানাটানি নেই।আরও পড়ুন:
সোরোট নাকি প্রথম দর্শনেই তার প্রতিটি স্ত্রীর প্রেমে পড়েছিলেন। মজার ব্যাপার হল তার সব স্ত্রী একই বাড়িতে কোনো রকম অশান্তি ছাড়াই একসঙ্গে থাকেন। তারা সবাই ওং ড্যাম সোরোটকে খুব ভালোবাসে এবং তাকে বিশ্বের সবচেয়ে ভদ্র মানুষ বলে মনে করে।
আরও পড়ুন:
একএকজন স্ত্রীর সঙ্গে দেখা করার মজার গল্প সাক্ষাৎকারের সময়, সোরোট বলেছিলেন কীভাবে তিনি তার স্ত্রীদের সঙ্গে দেখা করেছিলেন। সোরোট বলেন যে প্রতিবার তিনি প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলেন। এক বন্ধুর বিয়েতে তার প্রথম স্ত্রী স্প্রাইটের সঙ্গে দেখা হয়েছিল। একটি বাজারে তার দ্বিতীয় স্ত্রী এলের সঙ্গে দেখা করেছিলেন। আশ্চর্যজনকভাবে, সোরোটের প্রথম স্ত্রী সম্পর্কে জানা সত্ত্বেও, তিনি গাঁটছড়া বাঁধতে রাজি হন।
আরও পড়ুন:
সোরোট তার তৃতীয় স্ত্রীর সঙ্গে হাসপাতালে দেখা করেছিলেন, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে যথাক্রমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram, Facebook এবং TikTok-এ পরিচয় হয়েছ। এর পরে, মায়ের কে নিয়ে মাজারে যাওয়ার সময়, ছুটি কাটানোর সময় স্যারোট সপ্তম স্ত্রী এবং তারপর অষ্টম স্ত্রী মাইয়ের সঙ্গে দেখা করেছিলেন, যেখানে তাঁর অন্যান্য স্ত্রীরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: