০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত ১, আহত ৪

পুবের কলম প্রতিবেদক, উলুবেড়িয়া: যাত্রীবাহী অটোর পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল বছর ছয়েকের এক কন্যা শিশুর। মৃত শিশুর নাম আফরিন খাতুন। বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেনান গ্রামে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার দেউলটি তামুলতলায়। পাশাপাশি, পিকআপ ভ্যানের ধাক্কায় অটোর আরও চারজন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: কেরালার কোঝিকোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত ৪, আশঙ্কাজনক ১

জানা গেছে, আফরিন খাতুন রবিবার তার পরিবারের সদস্যদের সঙ্গে বাগনানের দেউলটি তে মামার বাড়ি এসেছিল। সোমবার সকালে অটোয় চেপে বাড়ি ফিরছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দেউলটি তামুলতলায় অটোটি যাত্রী উঠা-নামানোর কাজ করছিল। সেই সময় কোলাঘাটগামী একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান অটোর পিছনে ধাক্কা মারে। যার জেরে আহত হন অটোর যাত্রীরা। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আফরিন খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই মহিলা সহ এক শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: মুম্বইয়ে ভেঙে পড়ল মেট্রোর পিলারের একাংশ, নিহত ১, গুরুতর জখম ৫ জন

আরও পড়ুন: হলদিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, জখম অন্তত ৫
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত ১, আহত ৪

আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার