পুবের কলম,ওয়েবডেস্ক:ইসরাইলের বিমান হামলায় অধিকৃত গাজায় ১৩ ইসরাইলি ও বিদেশি জিম্মি নিহত হয়েছে। আল-কাসেম ব্রিগেড এক  বিবৃতিতে জানায়, ইসরাইলি বিমান হামলায় পাঁচটি  পৃথক স্থানে 'বিদেশিসহ ১৩ জিম্মি' নিহত হয়েছে।

গত সপ্তাহের শনিবার ইসরাইলের উপরে প্রথম হামলা  চালিয়েছিল হামাস। গাজা স্ট্রিপ থেকে লাগাতার রকেট বর্ষণ করা হয়। ওই হামলায় কমপক্ষে ১২০০ নাগরিকের মৃত্যু হয়।

এরপর থেকেই যুদ্ধ শুরু হয়। দুই পক্ষের সংঘর্ষে এখনও অবধি ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে অনুমান। যুদ্ধ শুরুর পরই ইসরাইলের তরফে দাবি করা হয়েছিল, ১৫০-রও বেশি  নাগরিককে বন্দি বানিয়ে রেখেছে হামাস। এর মধ্যে সাধারণ নাগরিক যেমন রয়েছে, তেমন নিরাপত্তা বাহিনীও রয়েছে। অনেক বিদেশি নাগরিককেও বন্দি বানিয়ে রাখা হয়েছে।

https://twitter.com/IAFsite/status/1712701472901599608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1712701472901599608%7Ctwgr%5E7d8dec30a500db8e86ca17d7ed88f9d02682d342%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fworld-news%2Fisrael-hamas-war-palestine-hostages-gaza-airstrikes-101697183334673.html