পুবের কলম,ওয়েবডেস্ক: অবশেষে গাজা ছেড়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের শ্বশুর ও শাশুড়ি। গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস ও ইসরাইলের সংঘাতের কারণে গাজায় আটকে পড়েন তারা। এরপর শুক্রবার তারা মিশরের রাফাহ ক্রসিং দিয়ে গাজা ছাড়তে সক্ষম হন। এক বিবৃতিতে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হামজা ইউসুফ ও তার স্ত্রী নাদিয়া আল-নাকলা।
কাতারের মধ্যস্থতায় রাফাহ ক্রসিং খুলে দেয় মিশর। শুধুমাত্র গুরুতর আহত ফিলিস্তিনি ও শত শত বিদেশি ও দ্বৈত নাগরিকত্বের ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য ক্রসিংটি খুলে দেওয়া হয়। রাফাহ ক্রসিং খুলে দেওয়ার তিনদিনে ক্রসিংটি দিয়ে বহু বিদেশি নাগরিক তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন। শুক্রবার রাফাহ বর্ডার ক্রসিং দিয়ে গাজা থেকে বেরিয়ে যাওয়া বিদেশি নাগরিকদের একটি তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। ওই তালিকায় হামজা ইউসুফের শাশুড়ি ও শ্বশুর এলিজাবেথ ও মাগেদ আল-নাকলার নামও রয়েছে। এরপরই এক বিবৃতিতে হামজা ইউসুফ ও তার স্ত্রী নাদিয়া আল-নাকলা বলেন, ‘আজ সকালে রাফাহ ক্রসিং দিয়ে নাদিয়ার বাবা-মা গাজা থেকে বের হয়ে আসতে পেরেছেন এ কারণে আমরা খুবই খুশি।’ বিবৃতিতে তারা আরও বলেন, ‘এই চার সপ্তাহ আমাদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল। আমরা এখন স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। তবে গাজাবাসীদের ভোগান্তির জন্য আমরা খুবই কষ্ট পাচ্ছি।’স্কটিশ ফার্স্ট মিনিস্টারের পরিবারের ২ সদস্য উদ্ধার
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৩, ১৩:৩৩
আরও খবর
ইতালির রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টা আটকে বিমান, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ বহু যাত্রী
‘হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই’
ইরান যুদ্ধ বন্ধ করতে চাইছে আমেরিকা
রেকর্ড ভেঙে ২০২৬ সালের প্রথম ৬ মাসে কানাডা থেকে বিতাড়িত ৩,৩২৩ জন ভারতীয়
সংঘ প্রধানের কানাডা সফরে ঘোর আপত্তি: ভাগবতের প্রবেশ নিষিদ্ধের দাবিতে সরব ৪০টিরও বেশি সংগঠন
সংঘ প্রধানের কানাডা সফরে ঘোর আপত্তি: ভাগবতের প্রবেশ নিষিদ্ধের দাবিতে সরব ৪০টিরও বেশি সংগঠন
কলম্বিয়ায় নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত আবেলার্দো দে লা এসপ্রিয়েলা
কলম্বিয়ায় নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত আবেলার্দো দে লা এসপ্রিয়েলা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরান
ইউরোপে দাবানল মোকাবিলায় নতুন জলবোমারু বিমান তৈরির প্রতিযোগিতা
ইউরোপে দাবানল মোকাবিলায় নতুন জলবোমারু বিমান তৈরির প্রতিযোগিতা
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের