পুবের কলম, ওয়েবডেস্ক: চেহারা সাদামাটা। আর পাঁচজনের থেকে চেহারার মধ্যে আলাদা কোনও বৈশিষ্ট্য নেই তার মধ্যে। কিন্তু সব থেকে আশ্চর্য্যের বিষয় তার ইংরেজি বাচনক্ষমতা। একজন রিক্সাওয়ালার মুখে স্বতঃস্ফূর্ত ইংরেজির উচ্চারণ, বোঝানোর ক্ষমতার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়, যা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন:
ভিডিয়োতে দেখা গেছে, দিল্লির রাস্তায় কুড়ি থেকে ২২-এর যুবককে। যিনি পেশায় একজন রিক্সাচালক। কিন্তু আশ্চর্য্যের বিষয় হল সে ইংরেজিতে অনর্গল কথা বলে চলেছেন। তার বাহনে সফর করছেন দুই বিদেশি পর্যটক।
আর ওই রিক্সাচালক তাদের দুজনকে বোঝাচ্ছেন 'এই হল সেই জামা মসজিদ'। বলা যায়, রিক্সাচালক একজন গাইডের কাজ করছেন। বিদেশি পর্যটকেরাও রিক্সাচালকের ব্যবহারে খুশি। তার ইংরেজি তাদের যে বুঝতে অসুবিধা হচ্ছে না, তা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে।আরও পড়ুন:
জানা গেছে, পর্যটকেরা দুজনেই ব্রিটেন থেকে দিল্লিতে এসেছেন। এদিন তারা জামা মসজিদ দেখতে আসেন। যুবক তাদের বলছেন, 'এই হল জামা মসজিদ। এখানে এশিয়ার বৃহত্তম মশলার মার্কেট রয়েছে। এখানকার ছবি তুলতে হলে বা কিছু কেনাকাটি করতে হলে তারা, তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন।'
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় ১১ হাজার ভিউ হয়েছে ভিডিয়োটির।
আরও পড়ুন: