পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্ব ইউক্রেনের একটি রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় নিহত ২২জন, আহত ৫০। একটি গাড়িতে পুড়ে ৫জন মারা গেছেন।
আরও পড়ুন:
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ৩,৫০০ জনসংখ্যার চ্যাপলিন শহরে হামলাটি হয়েছে। অবশ্য এ হামলার বিষয়ে মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
ক্রেমলিনের পক্ষ থেকে অসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে।
জেলেনস্কি বলেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকের সময়ই হামলার ঘটনা ঘটে। এই হামলায় ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। হতাহত মানুষের সংখ্যা বাড়তে পারে।প্রসঙ্গত, এর আগে গত এপ্রিলে রেলস্টেশনে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ৫০ জন নিহত হয়েছিলেন।
বুধবার ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন করে। বুধবার সকাল থেকে বাসিন্দাদের হামলার ব্যাপারে সতর্ক করতে কিয়েভে সাইরেনের শব্দ শোনা যায়।আরও পড়ুন:
এ ছাড়া কিয়েভে জনসমাবেশেও নিষেধাজ্ঞা দেয় নগর কর্তৃপক্ষ। এর আগে জেলেনস্কি মস্কোর বাহিনীকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য অভিযুক্ত করেছিলেন।
আরও পড়ুন:
রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস বলেন, এ যুদ্ধ ইউক্রেন এবং এর বাইরেও লক্ষ লক্ষ মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।
আরও পড়ুন:
এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সাথে বৈঠক করেছেন। ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত পারমাণবিক কেন্দ্রে আইএইএ-এর পরিদর্শন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।