পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে নাগরিকত্ব যাচাইয়ের বিশেষ প্রক্রিয়া SIR চালুর পর থেকেই বিভিন্ন জায়গা থেকে আত্মহত্যার খবর সামনে আসছে। বুধবার সকালে এক্স (X)–এ পোস্ট করে নির্বাচন কমিশনকে কঠোর সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “SIR শুরুর পর থেকে রাজ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তেই এই মূল্যবান প্রাণহানি ঘটছে।” অক্টোবরের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে SIR কার্যকর করে নির্বাচন কমিশন।
কমিশন পরিষ্কার জানিয়েছিল, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় বা পরিবারের কারও নাম আছে, তাদের কোনো ভয় নেই। তবু সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ—“দেশছাড়া” হওয়ার ভয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।আরও পড়ুন:
আরও পড়ুন:
এই ঘটনাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী এক্স–এ আরও লেখেন, “আজ আরও একজন বিএলও মারা গেলেন। অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন তিনি। SIR–এর চাপ সহ্য করতে পারেননি।”
আরও পড়ুন:
তিনি কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “যে কাজ করতে আগে তিন বছর সময় নেওয়া হয়েছে, রাজনৈতিক কারণে এবার তা মাত্র দুই মাসে শেষ করার চেষ্টা হচ্ছে। এতে কর্মীদের ওপর অমানবিক চাপ তৈরি হয়েছে।” মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।