পুবের কলম প্রতিবেদক: ২০২৩ সালের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ। রবিবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘আগামী বছরের ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য জয়েন্ট পরীক্ষা হবে।’
আরও পড়ুন:
তবে কবে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, সে-বিষয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে আপাতত কিছু জানানো হয়নি। এ দিন রাজ্য জয়েন্ট বোর্ডের West Bengal Joint Entrance Examinations Board বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষার্থীদের নিয়মিত www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে।’