পুবের কলম, ওয়েবডেস্ক: ভোট মুখে রাজ্যের চার জেলার জেলাশাসক বদল করল জাতীয় নির্বাচন কমিশন। কদিন আগেই রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে নতুন ডিজি নিয়োগ করেছে কমিশন। জেলাশাসক বদলির তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম।
আরও পড়ুন:
অন্যদিকে, গুজরাটের ছোটা উদয়পুর এবং আহমেদাবাদের গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার বদল করা হয়েছে। পাঞ্জাবের পাঠানকোট, ফাজিলিকা, জলন্ধর (গ্রামীণ), মালেরকোটলা জেলার এসএসপি বদল করা হয়েছে। ওড়িশার ঢেনকানল জেলার জেলাশাসক এবং দেওঘর ও কটক গ্রামীণ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে।