পুবের কলম,ওয়েবডেস্ক: ইউক্রেনে রুশ অধিকৃত চার অঞ্চলে আঞ্চলিক নির্বাচনের আয়োজন করেছে মস্কো। ইউক্রেনে চলমান সংঘাতের মধ্যেও মস্কোর কর্তৃত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে যা ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আরও পড়ুন:
যে চার অঞ্চলে ভোট হচ্ছে তার কোনওটিই পুরোপুরিভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে নেই। এই চার অঞ্চল হল- দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজিয়া ও খেরসন।
গত বছর এ অঞ্চলগুলোকে নিজেদের অংশ বলে ঘোষণা করে রাশিয়া। ২০১৪ সালে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া ক্রিমিয়াসহ এই পাঁচ অঞ্চলের আয়তন ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ।আরও পড়ুন:
গত বছরের অক্টোবরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে চার ভাগের তিন ভাগ সদস্য রাষ্ট্রই রাশিয়ার এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে। একে ‘অবৈধ অন্তর্ভুক্তি’ বলে উল্লেখ করেছে তারা। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, ‘এসব নির্বাচন অবৈধ।
’ ৪ অঞ্চলে নির্বাচনের মধ্য দিয়ে মস্কো-সমর্থিত প্রশাসনের জন্য গভর্নর নির্বাচন হবে।আরও পড়ুন:
এই নির্বাচনে গভর্নর প্রার্থীরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২২ সালের মে মাসে দোনেৎস্ক অঞ্চলের বন্দরনগরী মারিওপোল দখল করে রাশিয়া। সেখানে আবাসিক একটি এলাকায় অস্থায়ী ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। ধীরে ধীরে স্থানীয় বাসিন্দাদের ভোটকেন্দ্রে আসতে দেখা গেছে। তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের রাশিয়ার পাসপোর্ট দেখাচ্ছিলেন। পাসপোর্টগুলি তাদের মধ্যে নতুন করে বিতরণ করা হয়েছে।