০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিয়ালের দলের হানায় জখম ৪০, গণপ্রহারে মৃত্যু দুই শিয়ালের

মুসরত আরা পারভিন, চাঁচল: বৃহস্পতিবার কাকভোরে শিয়ালের দলের অতর্কিত হামলায় জখম হলেন কমপক্ষে ৪০ জন গ্রামবাসী। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ২০ জন। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকাজুড়ে। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার হরদম নগর গ্রামের ঘটনা। বেশ কয়েকদিন যাবৎ হরিশ্চন্দ্রপুরজুড়ে একের পর এক শিয়ালের হানায় আতঙ্ক ছড়িয়ে পড়ছিল এলাকায়। আর এরইমধ্যে কাকভোরে একসঙ্গে এতজন গ্রামবাসী শিয়ালের দলের হাতে আক্রান্ত হওয়ায় ভয়ে সিঁটকে রয়েছে হরিশ্চন্দ্রপুর। এদিকে গ্রামবাসীদের রোষের মুখ থেকে ছাড়া পায়নি শিয়ালের দলটিও। ঘটনাস্থলেই দুই শিয়ালকে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলেছে বলে খবর।

ইতিমধ্যে গ্রামে গিয়ে দেখা গেল থমথমে পরিবেশ। লাঠি হাতে গ্রামবাসীরা পাড়ায় পাড়ায় পাহারায় নেমেছেন। আতঙ্কে ঘরের বাইরে বেরোতে চাইছে না শিশু– বৃদ্ধ এবং বাড়ির বউয়েরা। রাত নামলেই বাড়ছে শেয়ালের আতঙ্ক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে রাত জেগে কাটাবেন হরদম নগরবাসী। আহত গ্রামবাসীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন মালদা জেলাপরিষদের শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন। 

আরও পড়ুন: জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

আরও পড়ুন: মধ্যপ্রদেশের পর বাংলা, দেওয়ালিতে কার্বাইড গান ব্যবহার, মালদহে চোখ হারাতে বসেছে নয়জন শিশু-কিশোর

খামেনির হত্যা অনৈতিক, সম্পূর্ণ অন্যায়, বেআইনি কাজ: আসাদুদ্দিন ওয়াইসি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিয়ালের দলের হানায় জখম ৪০, গণপ্রহারে মৃত্যু দুই শিয়ালের

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার