পুবের কলম, ওয়েবডেস্কঃ এক ব্যক্তিকে গণপিটুনি ও পুড়িয়ে হত্যার দায়ে আলজেরিয়ায় ৪৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে একটি আদালত। বনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গতবছরের আগস্টে দেশটির উত্তরাঞ্চলের তিজি ওজৌ জেলায় জামেল বেন ইসমাইল নামে ৩৮ বছরের এক ব্যক্তিকে অভিযুক্তরা নির্মমভাবে হত্যা করে।
আরও পড়ুন:
তদন্তকারীরা বলছেন, আগুন ছড়িয়ে দিতে নয়, বরং দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন জামেল। গত বছর ভয়াবহ দাবানলে আলজেরিয়ায় ৯০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
দাবানল ছড়িয়ে পড়ার পর একটি ট্যুইট করেছিলন ৩৮ বছরের জামেল বেন ইসমাইল।আরও পড়ুন:
ট্যুইটে বলেন, কাবিলি অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় সহায়তায় তিনি তার বাড়ি থেকে ৩২০ কিলোমিটার দূরে যাবেন। তবে কাবিলি অঞ্চল থেকে নিজ এলাকায় ফিরে আসার পর পরই স্থানীয়রা জামেলকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন।
আরও পড়ুন:
স্থানীয়রা দাবি করেন, জামেল নিজেই জঙ্গলে আগুন লাগিয়েছেন।
এরপর জামেলকে পিটিয়ে হত্যা করা হয়। পরে অবশ্য জানা যায়, জামেল দাবানল থেকে মানুষদের বাঁচাতে গিয়েছিলেন। এ ঘটনা গোটা আলজেরিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক অস্থিরতা শুরু হয়। জামেলের ন্যায়বিচারের জন্য পথে নামে মানুষ।আরও পড়ুন:
অবশেষে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং বিচারক ৪৯ জনের মৃত্যুদণ্ডের রায় দেন। তবে বর্তমানে আলজেরিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ থাকায় দণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হতে পারে।