পুবের কলম ওয়েবডেস্কঃ ছাব্বিশের নির্বাচনকে রাজনৈতিক তরজা তুঙ্গে। আজ ব্ধুবার থেকে মযনাগুড়ি থেকে প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে এনআরসি এবং এসআইআর নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। বিয়ের পর মহিলাদের পদবি বদলের কারণে বহু নাম বাদ দেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন।
তাঁর অভিযোগ, এনআরসি এবং এসআইআর সাধারণ মানুষের ওপর পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী এদিন প্রচারের সভা থেকে বলেন, ‘অনেক নাম খেয়াল খুশি মতো নাম বাদ দিচ্ছে। নারীবিদ্বেষের এক লজ্জাজনক প্রদর্শনী দেখা যাচ্ছে বিজেপিতে। শুধুমাত্র বিয়ের পর স্বামীর পদবি গ্রহণ করার ফলে বিজেপি খেয়ালখুশি মতো নাম বাদ দিচ্ছে।
রাজবংশী সপ্রদায়ের মানু¡দেরও এনআরসি নোটিশ পাঠাচ্ছে।‘ এসআইআরকে মমতা এই ‘জঘন্য ষড়যন্ত্র‘ বলে উল্লেখ করে আরও অভিযোগ করেন,এর জেরে ইতিমধ্যেই বাংলায় ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রাজ্যে বসবাস করা আইন মান্যকারী নাগরিকদের এখন নিজেদের ভারতীয় পরিচয় নতুন করে প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, অন্যদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার আগে বিজেপির উচিত তাদের নিজেদের নেতাদের নাগরিকত্ব প্রমাণ করা।এনআরসি এবং নাগরিকত্ব ইস্যু ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। বিজেপি এখনও এই অভিযোগের প্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।