পুবের কলম ওয়েবডেস্কঃ কাবুলের ইন্দিরা গান্ধি হাসপাতালে শিশুদের হার্ট সার্জারির জন্য বিশেষ ওয়ার্ড খোলা হয়েছে। ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানে তালিবানের জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিশুদের জটিল হার্টের রোগের চিকিৎসার জন্য এই ইউনিট দেশে প্রথম। জানা গিয়েছে– শিশুদের হার্ট সার্জারির জন্য নিয়োজিত চিকিৎসকরা প্রত্যেকেই ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। জনস্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানান– শিশুদের হার্টের সার্জারির ওয়ার্ডটি ২০১২ সালে উদ্বোধনের কথা থাকলেও পূর্ববর্তী সরকারের দুর্নীতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।
আরও পড়ুন:
জনস্বাস্থ্য মন্ত্রকের ডেপুটি মন্ত্রী আবদুল বারি ওমর বলেন– ‘আমরা চিকিৎসা ব্যবস্থাকে পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি যা এর আগের সরকারের সময় নষ্ট হয়ে গিয়েছিল।
’ আবদুল বারি ওমর আরও জানান– আগামী কয়েক মাসের মধ্যেই জনস্বাস্থ্য খাতের সব সংকট তারা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন। উল্লেখ্য– আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা এখন ধুঁকছে। তালিবান ক্ষমতায় আসার পর বিদেশি অর্থায়ন ও সাহায্য বন্ধ হয়েছে। আফগানিস্তানের সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে বহু দেশ। তবে সম্প্রতি রাষ্ট্রসংঘের মাধ্যম দিয়ে চিকিৎসা সহায়তা পাচ্ছে দেশটি। আফগানদের জন্য তুরস্ক– ইরান– ভারত থেকে শুরু করে বহু দেশ সাহায্য পাঠিয়েছে।আরও পড়ুন: