পুবের কলম, ওয়েবডেস্কঃ নবান্নের সামনে পথ দুর্ঘটনা। ফ্লাই অ্যাশ ভর্তি কন্টেনার উলটে এই দুর্ঘটনা ঘটে। এই কন্টেনারের নীচে আটকে পথচারী। বাইরে থেকে দেওয়া হচ্ছে অক্সিজেন। কন্টেনারের তলা থেকে ওই পথচারীকে বের করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন:
শনিবার নবান্নের সামনে গার্ডওয়ালে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ফ্লাই অ্যাশ ভর্তি কন্টেনার। সাঁতরাগাছির দিক থেকে আসছিল ওই কন্টেনারটি। সূত্রের খবর, ওই ছাই ভর্তি কন্টেনারের তলায় চাপা পড়ে যান এক পথচারী। ক্রেন এনে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে তিনটি ক্রেন রয়েছে ঘটনাস্থলে।
আরও পড়ুন:
(বিস্তারিত আসছে)
আরও পড়ুন: