ইনামুল হক, বসিরহাটঃ বাজার থেকে কপির বীজ কিনে লাগিয়েছিল জমিতে। কিন্তু গাছ হলেও সময় মতো কোনো ফলন না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। এরই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তারা। সংশ্লিষ্ট বীজ বিক্রেতা সহ বীজ সরবরাহকারী বিপণন সংস্থাকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে কৃষকরা সোমবার ডেপুটেশন দিল বাদুড়িয়া ব্লক সহ কৃষি অধিকর্তার ও বিডিওকে। বাদুড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মাগুরাতি গ্রামের শতাধিক কৃষকের দাবি, ন্যায্য মূল্য দিয়ে খোলাপোতার একটি বীজ বিপণি থেকে কপির বীজ কিনে লাগানো হয়।
কিন্তু গাছের পরিণত বয়সেও মৌসুমি সবজি হিসেবে কোন কপি ফলেনি। আর এতেই হতাশায় ক্ষোভে ফেটে পড়ে চাষিরা। এর প্রতিবাদে তারা কৃষি জমিতে ফসলে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায়। সোমবার তারা সারা ভারত কিষান ও ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্বে বাদুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ব্লক সহ কৃষি অধিকর্তাকে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেয়। নেতৃত্ব দেন সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি স্বপন দেবনাথ সহ-সভাপতি নিতাই সরকার, জেলা সম্পাদক দাউদ আলী গাজ , কৃষক নেতা কামাল সরদার প্রমুখ। এদিন প্রায় দেড়শজন কৃষক এই প্রতিবাদ-বিক্ষোভে অংশগ্রহণ করে। বীজ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবির পাশাপাশি তারা ক্ষতিপূরণের দাবিও জানান। সেই সঙ্গে জ্বালানি ও সারের দাম কমানো, কৃষি ঋণ মকুবের দাবিও জানানো হয়। বিডিও সুপর্ণা বিশ্বাস ও ব্লক সহ কৃষি অধিকর্তা প্রতাপ খাড়া আশ্বাস দেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতির পরিমাণ তদন্ত করতে একটি প্রতিনিধি দল আজই পাঠানো হচ্ছে। কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করা হবে। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানকেও একটি স্মারকলিপি পেশ করে।১০ নম্বর ওয়ার্ডের সংশ্লিষ্ট চাষীদের ক্ষতি তদন্ত করে দেখার আবেদন জানায় সারা ভারত কিষান ও ক্ষেতমজুর সংগঠনের কর্মকর্তারা।আরও খবর
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
জয়নগর থানায় মসজিদ কমিটির সদস্যদের নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক
সুন্দরবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়নগরের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
বীরভূমের নলহাটিতে মধ্যরাতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আহত তিন
বীরভূমের নলহাটিতে মধ্যরাতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আহত তিন
এবার মালদহে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, নিষিদ্ধ কাশির সিরাপ চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ
এবার মালদহে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, নিষিদ্ধ কাশির সিরাপ চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নবাব সিরাজউদৌলার স্মৃতিতে সাহিত্য পরিষদ গঠন রেজিনগরে
নবাব সিরাজউদৌলার স্মৃতিতে সাহিত্য পরিষদ গঠন রেজিনগরে
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’