১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিবিআই চেয়ে ডিভিশন বেঞ্চে আনিসের বাবা

পুবের কলম প্রতিবেদক: ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করেছিল সিঙ্গল বেঞ্চ। এবার একই দাবিতে ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল তাঁর পরিবার। সূত্রের খবর, আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা বাড়ির ছাদ থেকে আনিসকে ফেলে দিয়ে খুন করেছে। যা নিয়ে ব্যাপক আন্দোলন হয়। কলকাতা হাইকোর্টেও সিবিআই তদন্তের দাবিতে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল, আনিস খানের মৃত্যুর তদন্তভার সিবিআইকে হস্তান্তরিত করার প্রয়োজন নেই। সিট যেমন তদন্ত করছে, সেটাই ঠিক আছে। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন নিহত ছাত্রনেতা আনিস খানের বাবা।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই
ট্যাগ :
সর্বধিক পাঠিত

লখনউ বিশ্ববিদ্যালয়ে “মোহন ভাগবত ফিরে যাও” স্লোগান, আটক ছাত্রদের হাসানগঞ্জ থানায় স্থানান্তর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিবিআই চেয়ে ডিভিশন বেঞ্চে আনিসের বাবা

আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার