আইভি আদক, হাওড়া: ভোটের দোরগোড়ায় টহলদারির পাশাপাশি চলছে হাওড়া সিটি পুলিশের কড়া নজরদারি। আসন্ন লোকসভা নির্বাচন-২০২৪ এর দিনক্ষণ ঘোষণার পরবর্তী সময় থেকেই সুষ্ঠু-অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে শহর জুড়ে শুরু হয়েছে লাগাতার কেন্দ্রীয় বাহিনীর টহলদারি।
আরও পড়ুন:
নির্বাচনী বিধি লাগু হওয়ার পর থেকেই হাওড়া সিটি পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সাথে যৌথ ভাবে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে দিনরাত টহলদারি চালাচ্ছেন। তেমনই রুট মার্চের ছবি দেখা গেল আজ সকালে। এদিন হাওড়া থানা এলাকার পি কে ব্যানার্জি রোড, গঙ্গাধর মুখার্জি রোড, বনবিহারী বোস রোড, চিন্তামণি দে রোড, রাজবল্লভ সাহা লেন সহ বিভিন্ন এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেন।