পুবের কলম ওয়েব ডেস্ক: ভয়াবহ তুষারধস আবারও প্রাণ কাড়ল বহু মানুষের। শনিবার পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালতিস্তানের আস্তর জেলায় তুষার ধসে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
আরও পড়ুন:
জানা গেছে যাযাবরদের ৩৫ জনের একটি দল কাশ্মীর ফেরার পথে ওই এলাকায় একটি পাহাড়ের পাদদেশে তাবু পেতে তার মধ্যে বিশ্রাম নিচ্ছেলেন। শেষ রাতের দিকে তাদের ওপর একটি তুষারখণ্ড ধসে পড়ে।
আরও পড়ুন:
প্রত্যন্ত এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।