পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলকে সহায়তা বন্ধের দাবিতে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন করেছেন এক কংগ্রেস সদস্য। ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান বেটি ম্যাককলাম এ সংক্রান্ত বিল কংগ্রেসে উত্থাপন করেন। অন্তত ১৭ জন ডেমোক্র্যাট নেতা এই বিলের প্রতি সমর্থন জানিয়েছেন। ফিলিস্তিন শিশুদের অবৈধ উপায়ে আটক ও নির্যাতন বন্ধে ভূমিকা রাখতে পারে এই বিল। বিলে উল্লেখ, আমেরিকা প্রতি বছর ইসরাইলের সরকারকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা দিয়ে থাকে।
সেই অর্থ যেন শুধু ইসরাইলের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহার করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সহায়তার অর্থ দিয়ে কোনওভাবেই যেন মানবাধিকার লঙ্ঘন, শিশু নির্যাতন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মতো ঘৃণ্য কাজ করা না হয়। বেটি ম্যাককলাম জানিয়েছেন, ইসরাইলি সেনা বছরে ১২ থেকে ১৭ বছর বয়সী অন্তত ৭০০ ফিলিস্তিনি শিশুকে অবৈধভাবে আটক করে। অবৈধভাবে ফিলিস্তিনি শিশুদের আটকে রাখা এবং অধিকৃত পশ্চিমতীরকে একতরফাভাবে ইসরাইলি ভূখণ্ডে সংযুক্ত করে নেওয়ার মতো কার্যকলাপের সমালোচনা করেন তিনি। ম্যাককলাম এক বিবৃতিতে বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন, বাড়িঘর ভেঙে ফেলা বা ফিলিস্তিনি ভূমি স্থায়ীভাবে সংযুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার এক ডলারও যেন ব্যবহার করতে না পারে ইসরাইল।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ শীর্ষস্থানীয় একাধিক মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী, বর্ণবিদ্বেষের অভিযোগে অভিযুক্ত ইসরাইল বছরে ৩০০ কোটি ডলারেরও বেশি সহায়তা ওয়াশিংটন থেকে পায়।ইসরাইলকে সহায়তা বন্ধে বিল আমেরিকায়
ইমামা খাতুন
প্রকাশিত:
৭ মে ২০২৩, ১৪:৩৫
আরও খবর
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে আমাদের মেধাশূন্য করতে চায় ইসরায়েল: আরাঘচি
অর্থনৈতিক চাপে ‘পিছু হটার’ পথ খুঁজছেন ট্রাম্প?
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি
শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি
শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ