পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামের জনসভা থেকে কেন্দ্রের সরকারকে ফের চড়া সুরে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির আমলে মূল্যবৃদ্ধি নিয়েও সরব হয়ে তিনি বলেন, 'হিরের উপর জিএসটি শূন্য, অথচ রান্নার জিরের উপর জিএসটি বসেছে। এই হল জনদরদী সরকার বিজেপির।'
আরও পড়ুন:
এরপরই অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও সরব হন অভিষেক। তাঁর কথায়, 'অভিন্ন দেওয়ানি বিধি এলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন ঝাড়গ্রাম জেলার মানুষ।
আমরা এটা করতে দেব না। আমরা বৈচিত্র্যের মধ্যে একতায় বিশ্বাসী। বিজেপি জনজাতি বিরোধী, আদিবাসী বিরোধী। আবাস যোজনার টাকা আটকে রাখার প্রসঙ্গে তিনি বলেন, 'আপনাদের এখানে কেউ যদি বলেন, বিজেপি আবাসের টাকা দিয়েছে, তাঁকে বেঁধে রাখবেন। আমি বলে দিয়ে গেলাম। কথাটা রেকর্ড করুন। এঁরা মিথ্যাবাদী। এক পয়সা আবাসের জন্য দেননি। এঁদের বেঁধে রেখে আমায় ফোন করে জানাবেন। দুলালদের জানিয়ে যাচ্ছি। তারপর আমি দেখে নেব।'