০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তাকে সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সারা শরীর ফুলে গিয়েছে। সেই সঙ্গে রয়েছে হার্টের সমস্যা। ৮২ বছর বয়সি এই প্রাক্তন ফুটবলার আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পেলের মেয়ে কেলি ন্যাসিমেন্টো সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন,  ‘আমার বাবার স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে অনেক খবর  দেখছি। উনি হাসপাতালে আছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর স্বাস্থ্যের  নতুন করে কোনও অবনতি হয়নি। আশঙ্কাজনক কোনও পরিস্থিতিও তৈরি হয়নি। আমি নববর্ষ পর্যন্ত বাবার সঙ্গেই থাকছি। প্রতিশ্রুতি দিচ্ছি, তাঁর কয়েকটি ছবি পোস্ট করব।’

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

ক্যান্সারে আক্রান্ত। তাঁর কেমোথেরাপি চলছে। চিকিৎসকরা জানিয়েছেন,  গত কয়েক মাস ধরে কেমোথেরাপি করে খুব একটা লাভ হচ্ছে না। পেলের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। সেই কারণেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।  গত বছরের সেপ্টেম্বের পেলেন  কোলন টিউমারের অস্ত্রোপচার সফল হয়। তারপর থেকে মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি  হতে হচ্ছে পেলেকে।

আরও পড়ুন: শারীরিক অসুস্থতা নিয়ে পুনের হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার, ‘বুকে সংক্রমণ’ জানাল চিকিৎসক

এ বছরের জানুয়ারিতে ক্যান্সারের চিকিৎসার জন্য তাঁকে ২ দিন হাসপাতালে থাকতে হয়। ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি। পেলের স্ত্রী মার্সিয়া আওকি জানিয়েছেন, হঠাৎ সারা শরীর ফুলে যাচ্ছে দেখে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। সেই কারণেই পেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা জানিয়েছেন, পেলের শরীরে নানা সমস্যা রয়েছে। তাঁর হৃদযন্ত্রও ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। সেই কারণে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে

আপডেট : ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার