০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‌হিন্দমোটরে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ভর্তি হাসপাতালে

REPRESENTATIVE IMAGE

পুবের কলম,ওয়েবডেস্ক:হিন্দমোটরে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটর ঘোষপাড়া এলাকার গঙ্গার ঘাটের কাছে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম রাজীব সরকার। বয়স ৪০। আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, রাজীব পেশায় ডিম ব্যবসায়ী। প্রতিদিন ভোরে ডিমের গাড়ি থেকে ডিম আনতে হিন্দমোটর ঘোষপাড়া এলাকায় যান রাজীব। শুক্রবারও ভোর চারটে নাগাদ স্কুটিতে চেপে রাজীব ঘোষপাড়া গিয়েছিলেন। সেখানেই আট–দশ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে হামলা করে এবং পরে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

জানা গেছে দুষ্কৃতীদের মুখে গামছা বাঁধা ছিল। ঘটনার খবর পেতেই হাজির হয় চন্দননগর থানার পুলিশ আধিকারিকরা। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: শারীরিক অসুস্থতা নিয়ে পুনের হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার, ‘বুকে সংক্রমণ’ জানাল চিকিৎসক

এর আগে গত ২৪ মে দুষ্কৃতীদের গুলিতে মারা যান ব্যারাকপুরের আনন্দপুরীর এক সোনার দোকানের মালিকের পুত্র। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হিন্দমোটরে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাজ্যসভা নির্বাচন: অভিষেক মনু সিংভি-সহ ৬ প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‌হিন্দমোটরে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ভর্তি হাসপাতালে

আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার