১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

পুবের কলম ওয়েবডেস্ক: হাসপাতালে ভর্তি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বেঙ্গল টি-২০ লিগ চলার মধ্যেই বাংলার ক্রিকেট মহলে হঠাৎ করেই এই খবরে দিশেহারা সিএবি।

সোমবার রাতে বাইরে থেকে খাবার আনিয়ে খেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস। পুরো পরিবারই সেই খাবার খেয়েছিল। কিন্তু রাত থেকে পেটে যন্ত্রণা অনুভব করতে থাকেন স্নেহাশিস। ওষুধ খেয়েও রাতে কোনওভাবেই তাঁর পেটের যন্ত্রণা কমেনি। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করাতে হয় সিএবি সভাপতিকে।

বেঙ্গল টি-২০ লিগে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাই স্নেহাশিসের অসুস্থতার খবরে কিছুটা হলেও উদ্বিগ্ন সিএবি।

আরও পড়ুন: ফের সিএবির সভাপতি হতে চলেছেন সৌরভ

আরও পড়ুন: জন্মদিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে চমকে দিলেন ভক্তরা
সর্বধিক পাঠিত

বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসপাতালে ভর্তি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার