পারিজাত মোল্লা: কলকাতা হাইকোর্টে জমে রয়েছে অসংখ্য মামলা। প্রয়োজনীয় বিচারপতি নেই। ঠিক এইরকম মুহূর্তে সুখবর জানালো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। জানা গেছে, খুব তাড়াতাড়ি নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট। নতুন বিচারপতির নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়ামের।
নতুন বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে যোগ দিতে চলেছেন চৈতালি চট্টোপাধ্যায়ের। বর্তমানে তিনি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে রয়েছেন। এই নিয়োগের জন্য ইতিমধ্যেই সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।আরও পড়ুন:
গত বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলেজিয়াম। যেখানে বলা হয়, গত বছর ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের দুই বর্ষীয়ান বিচারপতির সঙ্গে পরামর্শ করা হয় নুতন বিচারপতি নিয়োগ বিষয়টি নিয়ে।
এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের পরবর্তী বিচারপতি হিসেবে চৈতালি চট্টোপাধ্যায়ের নাম সুপারিশ করেন।আরও পড়ুন:
জানা গেছে, চৈতালি চট্টোপাধ্যায় জুডিশিয়াল অফিসার হিসেবে এর আগে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। জানা গিয়েছে, চৈতালী চট্টোপাধ্যায় ২০০৯ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। ১৯৯৩ সালে তিনি আইনজীবী হিসাবে নাম নথিভুক্ত করেন। খুব তাড়াতাড়ি বিচারপতি হিসাবে নিযুক্ত হতে চলেছেন রেজিস্ট্রার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদূর্য ঘোষাল জানান, "নতুন বিচারপতি পাওয়ায় জমে থাকা মামলার বিচারে গতি আসবে"।