আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: দেশের প্রধান বিচারপতির সামনেই মিডিয়া ট্রায়াল নিয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র কে রক্ষা করার আর্জিও জানালেন দেশের প্রধানবিচারপতির কাছে।
আরও পড়ুন:
রবিবার কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস-এর সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানেই তিনি রাজ্যের অধিকারে হস্তক্ষেপ, মিডিয়া ট্রায়াল, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রক্ষা সহ একাধিক ইস্যুতে সরব হন।
আরও পড়ুন:
এইদিন মুখ্যমন্ত্রী বলেন আদালতের রায়ের আগেই মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে।
রাষ্ট্রপতি শাসনের ধাঁচে সরকার গঠনের চেষ্টা হচ্ছেও বলেও সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন আরও বলেন যাকে খুশি তাকে অভিযুক্ত করা হচ্ছে, সন্মান হানি হচ্ছে। হৃত সন্মান কখনও ফিরিয়ে দেওয়া যায়না।আরও পড়ুন:
জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আবেদন করছি যাতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় থাকে তা দেখুক বিচারব্যবস্থা। বিনা কারণে মানুষকে নাজেহাল করার প্রবণতা ইদানিং বেড়ে গিয়েছে।
বিচারব্যবস্থার উচিত সাধারণ মানুষ কোনও অন্যায়ের শিকার যাতে না হয় তা দেখা। আপনাদের যদি মনে হয় আমি ভুল বলছি তাহলে ক্ষমা করবেন। বলতে বাধ্য হচ্ছি, যে কোনও রায় বের হওয়ার আগে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থার স্থান সবার উপরে। এই মিডিয়া ট্রায়াল বন্ধ হওয়া উচিত”।আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন মনে রাখবেন আইন সবসময় ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। মানুষ যখন কোন রাস্তা দেখতে পাননা তখন তাঁরা আদালতের শরণাপন্ন হন।
আরও পড়ুন: