পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী সপ্তাহে জেলা সফরে বেরিয়ে উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামী ১৭ অক্টোবর মাল বাজারে যেতে পারেন তিন। দশমীর বিসর্জনে মাল নদীতে ঘটে যাওয়া ঘটনার রেশ ধরে অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে। হড়পায় নিহতদের পরিবারের সঙ্গে এখনও দেখা করতে পারেন তিনি। তাই জন্যই এই সফর এমনটাই মনে করছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন:
উল্লেখ্য, ১৮ অক্টোবর মালবাজারে এক প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। সেখানে তৃণমূলের একটি জনসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন:
তৃণমূল সূত্রে খবর, মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে ওই জনসভা হবে। এর পর শিলিগুড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী। ১৯ অক্টোবর বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মেলনী করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
২০ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
ইতিমধ্যেই শুধু হড়পা বানে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল তাতে শুধু শোকপ্রকাশ করা নয়, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে।
আরও পড়ুন:
তবে এদিনের সাক্ষাৎকার এবার সেই পরিবারগুলি কেমন আছেন? কি অবস্থায় আছেন, সব কিছু জানতে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন।