পুবের কলম ওয়েবডেস্কঃ দুই সপ্তাহের কম সময়ে ফের তাইওয়ানের আকাশ সীমায় ঢুকে পড়ল চিনের বিমান।চিনের মোট ১০টি বিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
এর আগে চলতি মাসের শুরুর দিকে তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে(এডিআইজেড) চিনের ১৯টি পারমাণবিক বোমারু বিমান প্রবেশ করে।
আরও পড়ুন:
সর্বশেষ চিনের ছয়টি জে-১৬, দু'টি জে-১১, একটি অ্যান্টি সাবমেরিন বিমান এবং একটি নজরদারি বিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে বলে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
চিনের বিমান আকাশসীমায় প্রবেশ করার পর তাদের সতর্ক করতে তাইওয়ানও যুদ্ধ বিমান পাঠিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চিনা বিমানের গতিবিধি লক্ষ্য করতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।