পুবের কলম প্রতিবেদক, কলকাতা: নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অত্যন্ত তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয়স্তরে নজরদারি বাড়াতে আজ বিএলএ (BLA)-দের নিয়ে তৃতীয়বারের মতো উচ্চপর্যায়ের বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, এবারের বৈঠকে বাড়ি-বাড়ি গিয়ে শুনানির ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগেও ভবানীপুর এলাকার ভোটার তালিকা নিয়ে দু’বার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে সমস্ত বিএলএ-২ (BLA-2)-দের নিয়ে প্রথম বৈঠকটি করেছিলেন তিনি। এরপর ৩০ জানুয়ারি দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সী। আজকের বৈঠকটি ছিল এই বিষয়ে তাঁর তৃতীয় পর্যালোচনা সভা, যা নির্বাচন প্রক্রিয়ায় দলের সক্রিয়তাকে আরও জোরদার করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।