২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুরুচিকর মন্তব্য করায় ফের একবার বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে 

পুবের কলম  ওয়েব ডেস্কঃ দেশের প্রধানমন্ত্রীকে রাবণ বলে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।  সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিতর্কে জড়ালেন তিনি। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে গিয়ে স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ তুলে বিজেপি নেতাদের কুকুরের সঙ্গে তুলনা করে ফের নতুন বিতর্কে জড়ায় তিনি। মঙ্গলবার রাজ্যসভায় খাড়গের  ক্ষমাপ্রার্থনার দাবিতে সরব হন বিজেপি সাংসদেরা। তবে এই বিষয়ে নিজের অবস্থানে অনড় রাজ্যসভার নেতা।

আরও পড়ুন: এপস্টাইন নথি ঘিরে বিতর্ক: কলম্বিয়ার ব্রেন ইনস্টিটিউটের পদ ছাড়লেন নোবেলজয়ী রিচার্ড অ্যাক্সেল

বিজেপি নেতাদের কুকুর বলে কুরুচিকর মন্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, রাজস্থানে কংগ্রেসের সভায় খাড়গের অপ্রীতিকর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিৎ। এদিন রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ  ধনকড়ের কাছে আবেদন জানান তিনি।

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা

কিন্তু পত্রপাঠ সেই আবেদন খারিজ করেন জগদীপ  ধনকড়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,  সভার  বাইরে আপনাকে কে কি বলবে সেই প্রসঙ্গ কি সভায় তোলা যায়। সেটা কি যুক্তিযুক্ত। আপনি কি শিশু ? এই গুলো বোঝেন না। অধ্যক্ষের মন্তব্যের পরেও বিজেপি সাংসদের একাংশ ক্ষমার দাবিতে শোরগোল চালিয়ে যান। কংগ্রেসের দলিত নেতাকে ব্যক্তিগত আক্রমণও করেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুরুচিকর মন্তব্য করায় ফের একবার বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার