পুবের কলম ওয়েবডেস্কঃ গতি বাড়াল ঘূর্ণিঝড় অশনি। সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি।অশনির প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু অঝোর বর্ষণ

মৌসম ভবনের দেওয়া শেষ খবর অনুযায়ী সোমবার সকালে ঝড়টি পুরী থেকে ৭০০ কিলোমিটার দূরে এবং বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। আবহবিদদের পূর্বাভাস মোতাবেক আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে উপকূল ছোঁবে অশনি।

হাওড়া, দুই ২৪ পরগণা এবং মেদিনীপুরে বৃষ্টির কথা আগেই বলেছিল আবহাওয়া দফতর। তবে সেই বৃষ্টি হওয়ার কথা ছিল মঙ্গলবার সকাল থেকে। তবে তার আগেই সোমবার সকাল থেকেই শুরু হয়েছে অঝোর বর্ষণ। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার শুরু হওয়া এই বৃষ্টি বাংলায় চলবে আগামী শুক্রবার পর্যন্ত।