পুবের কলম প্রতিবেদক: চলছে ফিলিস্তিনে ইসরাইলের যুদ্ধ। আমেরিকার মদদে ইসরাইলের এই বর্বর আক্রমণ চলছে। মারা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। এমনই অভিযোগ করে, ঘটনায় অভিনব প্রতিবাদ দেখল কলকাতা। শুক্রবার ইনকিলাবি স্টুডেন্ট ইউনিটি নামে একটি সংগঠনের তরফে গান–কবিতার মাধ্যমে অভিনব প্রতিবাদ হয় পার্ক স্টিটের স্টারবাকস কফি হাউসের সামনে।
আরও পড়ুন:

এ দিন আন্দোলনকারীরা জানান, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী মানুষের উপর বোমা–গুলি চালাচ্ছে ইসরাইল। আর তার ফলে মারা যাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। তারা কেন এই কফি হাউসকে বেছে নিয়েছেন? এর উত্তরে সংগঠনের তরফে দেবায়ুধ সান্যাল বলেন, স্টারবাকস কোম্পানি ফিলিস্তিনের বিপক্ষে রয়েছে।
তারা বকলমে যুদ্ধবাজ ইসরাইলকে সাহায্য করছে।আরও পড়ুন:
তাই এখানে যারা কফি খেতে আসেন, সেই মানুষদের আমরা সচেতন করতে চাই। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে এই কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, আমরাও এতে শামিল হয়েছি। অন্য এক প্রসঙ্গে দেবায়ুধ বলেন, আমরা ফিলিস্তিনের মানুষের পক্ষে এবং যুদ্ধবাজ ইসরাইলের বিপক্ষে। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।